খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি
প্রকাশ: ১৯:১৭,১১ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এইসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার ও পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।