দেওয়ানগঞ্জে
ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের ৪ শিক্ষার্থীর ভিসা প্রাপ্তি
মো.শহিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ, জামালপুর
প্রকাশ: ০০:০১,৩ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের চার শিক্ষার্থী জাপানে উচ্চশিক্ষার জন্য ভিসা পেয়েছেন। তাঁদের এ সাফল্য উদ্যাপন ও ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনায় প্রতিষ্ঠানের সানন্দবাড়ী শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সানন্দবাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে ভিসাপ্রাপ্ত চার শিক্ষার্থীর সাফল্য উদ্যাপন করা হয়। একই সঙ্গে তাঁদের জাপান যাত্রা, উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম জিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আতিকুর রহমান।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শিক্ষার্থীদের এই সাফল্য তাঁদের পরিবার ও প্রতিষ্ঠানের জন্য আনন্দের। জাপানে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের সানন্দবাড়ী শাখাটি জাপানে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় প্রস্তুতিতে সহায়তা করে আসছে। চার শিক্ষার্থীর ভিসা প্রাপ্তি প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আয়োজকেরা ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীদের সফল শিক্ষাজীবন, নিরাপদ যাত্রা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শহীদ