১৬ আশ্বিন ১৪৩৩ , শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬

ইসলামপুর পৌরসভার মেয়র হিসেবে জয়নাল আবেদীনকে দেখতে চান পৌরবাসী

স্টাফ রিপোর্টার, জামালপুর

প্রকাশ: ১৩:৫৭,১ অক্টোবর ২০২৬

ইসলামপুর পৌরসভার মেয়র হিসেবে জয়নাল আবেদীনকে দেখতে চান পৌরবাসী

ছবি: নিউজমিশন২৪

আসন্ন ইসলামপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতা জয়নাল আবেদীনকে দেখতে চান পৌরবাসী। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, দলীয় নেতাকর্মীদের পাশে থাকা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে স্থানীয়ভাবে তার প্রতি জনসমর্থন রয়েছে বলে দাবি করছেন তার সমর্থকেরা।

জয়নাল আবেদীন ১৯৬১ সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব, বেড়ে ওঠা ও শিক্ষাজীবনের বড় একটি সময় কেটেছে ইসলামপুরে। তিনি ইসলামপুর নেকজাহান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ইসলামপুর কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে একই কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন এবং মাস্টার্স সম্পন্ন করেন।

ছাত্রজীবন থেকেই জয়নাল আবেদীন বিএনপির ছাত্র সংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। শিক্ষাজীবন শেষে ব্যবসার পাশাপাশি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন বলে জানান তার অনুসারীরা।

তার সমর্থকদের দাবি, বিএনপির রাজনৈতিক প্রতিকূল সময়ে জয়নাল আবেদীন দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন। পাশাপাশি ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি অর্জন করেছেন বলে জানান স্থানীয়রা।

জয়নাল আবেদীন দুঃসময়ে আঠারো বছর  ইসলামপুর পৌর বিএনপির সভাপতি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। 

স্থানীয় সমর্থকদের ভাষ্য, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি জয়নাল আবেদীন সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসায় এলাকায় তার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, তিনি মেয়র নির্বাচিত হলে পৌর এলাকার উন্নয়ন, নাগরিকসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে জয়নাল আবেদীনও মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, আল্লাহ পাক যদি আমাকে এই দায়িত্ব দেন, তাহলে আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। মানুষের পাশে থাকার ও সেবা করার সুযোগ পাওয়া আমার দীর্ঘদিনের প্রত্যাশা।

তিনি ইসলামপুর পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: