ধনবাড়ীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
হাফিজুর রহমান, টাঙ্গাইল
প্রকাশ: ২২:২১,৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
পরিবার সমাজ ও দেশ বাঁচতে মাদক রুখতে হবে একসাথে এই শ্লোগানে সুন্দর একটি সমাজ গড়তে টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদক বিরোধি সমাবেশ ও র্যলি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে।
এতে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল এএসপি আরিফুল ইসলাম, থানার ওসি নূরুস সালাম সিদ্দিক, ধনবাড়ী উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি'র সভাপতি এস এম এ ছোবহান, উপজেলা বিএনপি'র সদস্য ধোপাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। র্যলি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ