১৬ আশ্বিন ১৪৩৩ , শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬

মঞ্জুয়ারা হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

এনামুর রাকিব, ইসলামপুর, জামালপুর

প্রকাশ: ১৭:৫৬,১ অক্টোবর ২০২৬

মঞ্জুয়ারা হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ছবি: নিউজমিশন২৪

মঞ্জুয়ারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, বিচার এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে ভুক্তভোগীদের অভিযোগ, বিনা অপরাধে মঞ্জুয়ারাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী সুজন, দেবর লোকমান, লুৎফর, হামিদুর রহমান মলিনসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করেন। একই সঙ্গে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় ৭ নম্বর চর এলাকার সর্বস্তরের জনগণ মঞ্জুয়ারা হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানান।

প্রতিবাদে ৭ নম্বর চর এলাকার সর্বস্তরের জনগণ।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: