বাংলাদেশ বেতারের গীতিকার ও সুকার
বীরমুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকিরের মৃত্যুতে প্রধানমন্ত্রী’র শোক
হাফিজুর রহমান, টাঙ্গাইল
প্রকাশ: ০৭:৩৭,৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
বাংলাদেশ বেতারের গীতিকার ও সুরকার জাসাস’র প্রবীণ রাজনৈতিক ব্যাক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়াইন্নি ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজায় টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনের সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, সাবেক উপ-মন্ত্রী বর্তমান টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম, উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, উপজেলা বিএনপি’র সহ সভাপতি হাফিজুর রহমান বিএসসি, হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, উপজেলা যুবদলের আহবায়ক আলী আল শাফি রিমু, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, ধনবাড়ী ও মধুপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) বাদ জুমা ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল পলশিয়া রানী দিনমণি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিকরাইলের নলুয়া কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে তাকে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় ফুলেল শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান করা হয়।
জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, “মরহুম সালাম পারভেজ ফকির আমার চাচা হলেও ছিলেন বন্ধুর মতো। তিনি ’৭১-এর সূর্য সৈনিক। বাল্যকাল থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। তাঁর সঙ্গে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি, তিনি তাঁদেরই একজন। তিনি আজ আমাদের মাঝে নেই। আমরা সবাই একদিন চলে যাব। তাঁর আত্মার মাগফেরাতের জন্য আমি সকলের কাছে দোয়া চাই।”
শহীদ