ইসলামপুরে বিনামূল্যে চক্ষু শিবির
সৈয়দ এনামুর রকির, ইসলামপুর, জামালপুর
প্রকাশ: ১৮:৫৬,৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মনজুরুল আহসান খানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার কুলকান্দি মধ্যপাড়া এলাকার টি. কে. সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আসলাম খান।
শিবিরে চোখের ছানি ও বিভিন্ন জটিল চক্ষু রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, পরামর্শ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
সমাজসেবক ও বাংলাদেশ হকার্স কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হযরত আলীর আয়োজনে এবং ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজকরা জানান, এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী ছানি ও অন্যান্য জটিল চক্ষু রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
শহীদ