২৫ আশ্বিন ১৪৩৩ , রোববার   ১১ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে ঘাতক বাস কেড়ে নিলো বউ-শাশুড়ির প্রাণ

মাসুদ উল হাসান, বকশীগঞ্জ, জামালপুর 

প্রকাশ: ২৩:৫৩,১০ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে ঘাতক বাস কেড়ে নিলো বউ-শাশুড়ির প্রাণ

ছবি: নিউজমিশন২৪

জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায়  এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  নিহতদের পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। ঘাতক বাসসহ চালক আটক রয়েছে। যারা নিহত হয়েছেন তারা হলেন মৃত মকছেদ আলীর স্ত্রী শাশুড়ি রুপেজা বেগম (৬৫) এবং নূর ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪৫)। 

জানা যায়,শনিবার সকালে জামালপুর- বকশীগঞ্জ সড়কের ঠাকুরপাড়া নিজ বাড়ির সামনে বসে কথা বলছিলেন বউ ও শাশুড়ী। এ সময় জামালপুর থেকে আসা রৌমারীগামী শান্তি পরিবহন নামে একটি দ্রুত গামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়৷ বাস চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক বাস এবং হেলপারকে আটক করে। এ সময় বিক্ষুব্ধ উত্তেজিত জনতা বাস ভাংচুরের চেষ্টা করে। খববর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
বকশীগঞ্জ হাইওয়ে থানার এস আই আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটক হেলপারকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে । 

 

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: