২২ আশ্বিন ১৪৩৩ , বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে ৬৮ পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এমপির

প্রকাশ: ১৭:২২,৭ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে ৬৮ পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এমপির

ছবি: নিউজমিশন২৪

 আসন্ন শারদীয় দুর্গোৎসব  উপলক্ষে খাগড়াছড়িতে জেলার ৬৮টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সদরের শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি। এসময় তিনি বলেন, খাগড়াছড়িতে শারদীয় দুর্গোৎসব সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উৎসব। উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সভায় জেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: