চিতলমারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬:৫০,৭ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ-সভাপতি অ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, চিতলমারী উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খোকন মণ্ডল, চিতলমারী পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও সহকারী অধ্যাপক জহরলাল সরকার, মানব মজুমদার, সঞ্জীব বিশ্বাস এবং চিতলমারী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক অনুপম সাহাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শহীদ