ইসলামপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০টি অবৈধ জাল জব্দ
সৈয়দ এনামুর রকির, ইসলামপুর, জামালপুর
প্রকাশ: ১৭:১৫,৮ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
জামালপুরের ইসলামপুরে মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে কোনো ইলিশ পাওয়া না গেলেও ১০টি অবৈধ চায়না ও রিং জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইসলামপুর উপজেলার যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধে পরিচালিত অভিযানে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় ১০টি অবৈধ চায়না ও রিং জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মুহাম্মদ জুবায়ের। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞার সময় নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শহীদ