নান্দিনায় রাজীব বাস ও সিএনজি আটকে দিল এলাকাবাসী
নিজস্ব সংবাদদাতা, জামালপুর
প্রকাশ: ১৬:৫৫,৭ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
জামালপুর-ঢাকা মহাসড়কের নান্দিনা খড়খড়িয়ন মোড়ে রাজীব পরিবহনের একটি বাস ও একটি সিএনজি আটকে দিয়েছে স্থানীয় এলাকাবাসী।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও সড়কে নিরাপত্তার দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কে যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এরই প্রতিবাদে তারা রাজীব বাস ও সিএনজিটি আটকে দেন।
ঘটনার পর নান্দিনা খড়খড়িয়ন মোড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শহীদ