২২ আশ্বিন ১৪৩৩ , বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রের পাড় দখলের অভিযোগে একজনের কারাদণ্ড

মো.শহিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ, জামালপুর 

প্রকাশ: ১৩:১৫,৬ অক্টোবর ২০২৬

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রের পাড় দখলের অভিযোগে একজনের কারাদণ্ড

ছবি: নিউজমিশন২৪

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের পাড়ের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের অভিযোগে খায়রুল ইসলাম বাবু নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়ানগঞ্জ পৌরসভা ভবনের সামনের এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র নদের পাড়ের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে সেখানে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দখলের অভিযোগে খায়রুল ইসলাম বাবুকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: