২৪ আশ্বিন ১৪৩৩ , শনিবার   ১০ অক্টোবর ২০২৬

মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯:২৫,৮ অক্টোবর ২০২৬

মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার

ছবি; সংগৃহীত

ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গোয়ার নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গোয়ার বাসভবনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসায় কোনো সাড়া পাওয়া যায়নি। সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্ম তাঁর। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও লেখক হিসেবেও কাজ করেছেন।
 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: