১৩ আশ্বিন ১৪৩৩ , মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনুষ্ঠিত হলো ‘এসএসজি আর্ট এক্সিবিশন

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২২:১০,২৮ সেপ্টেম্বর ২০২৬

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনুষ্ঠিত হলো ‘এসএসজি আর্ট এক্সিবিশন

ছবি: নিউজমিশন২৪

শিশু-কিশোরদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালার আর্ট গ্যালারী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘SSG Art Exhibition 2026’। 

শহীদ শিল্পী গোষ্ঠীর (এসএসজি) আয়োজনে গত ২৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজনে শিশু-কিশোরদের বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শনের পাশাপাশি তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরা। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা রাশেদ সীমান্ত। 

তিনি শিশু-কিশোরদের সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিশু-কিশোরদের বিভিন্ন শিল্পকর্মের প্রশংসা করেন। এ সময় তিনি শিশুদের সৃজনশীল চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

দিনের তৃতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন বিশিষ্ট খল অভিনেতা মিশা সওদাগর। তিনি শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান এবং তাদের শিল্পকর্ম ঘুরে দেখেন। এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শহীদ শিল্পী গোষ্ঠীর (এসএসজি) প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ঠ সাংবাদিক ও শিল্পী মোঃ শহিদুল্লাহ জানান, শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ, তাদের সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করা এবং শিল্প-সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যেই ‘SSG Art Exhibition’ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিশু-কিশোরদের নিয়ে এ ধরনের সৃজনশীল ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

শহীদ শিল্পী গোষ্ঠীর (এসএসজি) সভাপতি বিশিষ্ঠ নজরুল ও উচ্চাঙ্গ সংগীত শিল্পী করিম হাসান খান বলেন, এসএসজি সব সময় সৃজন কাজে নিজের সম্পৃক্ত রেখেছে। আজকের অনুষ্ঠানে আপনাকে এসেছেন এজন্য সকলের প্রতি কৃতজ্ঞ। আশা করি এসএসজি সাথে আপনারা থাকবেন।

দিনব্যাপী এ আয়োজনে শিশু-কিশোর, অভিভাবক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: