ধনবাড়ীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দ্যেশে বাড়ীতে ভাংচুর ও লুটপাট
হাফিজুর রহমান, টাঙ্গাইল
প্রকাশ: ১৬:১০,১১ নভেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার সাবেক কমিশনার ও বিএনপি নেতার বাড়ীতে মঙ্গলবার (৩নভেম্বর) রাতে দরজার গ্রীল কেটে ঘরের ভিতরের বক্স ভেঙ্গে স্বর্ণ, নগদ অর্থ ও জমির দলিলাদি লুটে নেয়ার অভিযোগ করেছেন ভোক্তভূগী বিএনপি নেতা মাসুদ রানা।
বাড়ীর মালিক ধনবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিএনপি নেতা মাছুদ রানা জানান, রাতের আঁধারে অস্ত্রশস্ত্র নিয়ে একদল উৎশৃঙ্খল সন্ত্রাসী বাহিনী বাড়ীতে ঢুকে তান্ডব চালিয়েছে বলে অভিযোগ তার।
তার দাবি, ভাঙ্গচুর করা হয়েছে দরজার তালা ও আসবাবপত্র। লুট করা হয়েছে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লক্ষ ৩৬ হাজার টাকা। তবে যদি সন্ত্রাসী বাহিনী আমাকে বাড়ীতে পেত তাহলে হত্যা করে ফেলতো বলেও জানান।
বিএনপি নেতার দাবি, দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আলতাফ হোসেন বার বার আমাকে হত্যা চেষ্টা চালিয়েছে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে যা আদালতে মামলা চলমান রয়েছে। তবে আমার দাবী বিরোধের জেরেই আলতাফ গংরা এমন ঘটনা ঘটিয়েছে। এঘটনার মাত্র ৪ দিন আগে আমার পোষা কুকুর কে খাবারের সাথে কিছু খায়িয়ে মেরে ফেলেছে।
স্থানীয় সচেতন মহল বলছে, সাবেক কমিশনার বিএনপি নেতা মাছুদ রানার বাড়ীতে যারা হামলা করেছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে বিচারের আওতায় আনার দাবী করেন তারা।
ধনবাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুস সালাম সিদ্দিক জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেই সাথে বিএনপি নেতার বাড়ীর দরজার তালা কাটাতে ফেলে যাওয়া ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এঘটায় তিনি থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে দ্রæত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ