খিলক্ষেতে তেলবাহী লরির ধাক্কায় যুবক নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭:৩০,১১ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
রাজধানীর খিলক্ষেতে তেলবাহী লরির ধাক্কায় তাউসিফ নামের এক যুবক নিহত হয়েছে।
বুধবার সকালে খিলক্ষেত পুলিশ বক্স লাগোয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। ২৮ বছর বয়সি তাউসিফ ময়মনসিংহ সদর উপজেলার কাচিঝুলি গ্রামের কামরুল ইসলামের ছেলে। ঘটনার সময় তাউসিফ রাইড শেয়ারের বাইকে বিমানবন্দর থেকে মোতালেব প্লাজায় যাচ্ছিলেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেন ওই বাইকের চালক সেলিম।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, “সকাল ১০টার দিকে গন্তব্যে যাওয়ার পথে খিলক্ষেত পুলিশ বক্সের পাশে পৌঁছালে ‘এশিয়া পাম্প’ এর একটি তেলবাহী ট্রাক আমার মোটরবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে আমি বাম পাশে ছিটকে পড়ে যাই এবং আমার পেছনে থাকা আরোহী তাউসিফ ডান পাশে ছিটকে পড়ে যায়। এসময় ট্রাকটি তার পায়ের উপর দিয়ে উঠে যায়।”
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাউসিফকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।
শহীদ