১৫ আশ্বিন ১৪৩৩ , বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬

জামালপুরে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের অনশন

আজিজুর রহমান ডল,  জামালপুর 

প্রকাশ: ২১:২২,২৯ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের অনশন

ছবি: নিউজমিশন২৪

জামালপুর থেকে : জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া অনশন করছেন ৫১ জন প্রার্থীরা।

সকাল ১১ টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বারান্দায় কর্মসূচি করছেন অনশন কর্মসূচি পালন করেছেন। 

অনশনকারীরা জানান,' জামালপুর জেলায় ১৩৬ জন সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপারিশ প্রাপ্ত হন। এরমধ্যেই ৮৪ জনকে নিয়োগ পত্র দেওয়া হয়। দ্বিতীয় ধাপে গত সোমবার আরো একজনকে নিয়োগ পত্র দেওয়া হয়। এতে এখনো বঞ্চিত রয়েছেন ৫১ জন। তারা চূড়ান্ত নিয়োগপত্র পাওয়ার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন।  নিয়োগ না পাওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে জানায়। 

এদিকে এই ৫১ জন প্রার্থীর নথি নিয়ে প্রাথমিক অধিদপ্তরের গিয়ে কাজ করছেন বলে জানায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী এহসান। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: