চিতলমারীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
অরুন কুমার সরকার, চিতলমারী, বাগেরহাট
প্রকাশ: ১৩:১১,৬ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
“নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাজিদা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ মোহাম্মদ ফয়সাল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবসহ সংশ্লিষ্টরা।
সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব, সঠিক তথ্য সংরক্ষণ এবং নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, উপজেলার কোনো পরিবারে নতুন শিশু জন্মগ্রহণ করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গাছের চারা ও শুভেচ্ছা কার্ড উপহার হিসেবে প্রদান করা হবে। এর মাধ্যমে জন্ম নিবন্ধনের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
সভা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ভালো কাজের স্বীকৃতি হিসেবে সন্তোষপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. মোয়াজ্জেম হোসেনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
শহীদ