ইসলামপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সৈয়দ এনামুর রকির, ইসলামপুর, জামালপুর
প্রকাশ: ১৬:১৩,২২ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
জামালপুরের ইসলামপুরে নিজ জমিতে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনির হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ঃ০০ ঘটিকায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের তেঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজস্ব জমিতে সেচ পাম্প চালু করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন মনির হোসেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শহীদ