কাউখালী চরে সরকারি জমির মাটি কাটায় দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী
প্রকাশ: ২৩:৩৪,২০ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক্সকাভেটর দিয়ে চরের মাটি খননের দায়ে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার কাউখালী চরের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা ৫ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে এক্সকাভেটর দিয়ে চরের মাটি খননের অপরাধে দুটি পৃথক মামলা করা হয়। প্রতিটি মামলায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তবে এ ঘটনায় কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(ছ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় অভিযুক্তদের এ অর্থদণ্ড দেওয়া হয়।
শহীদ