জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন
সৈয়দ এনামুর রকির, জামালপুর
প্রকাশ: ২৩:৪১,২১ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
জামালপুরের উৎসবমুখর পরিবেশে হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে আনন্দ, আবেগ ও ভক্তির মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা।
প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে জামালপুরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্ঘটনা এড়াতে জামালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলেন।
দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসব। উৎসবের আনন্দের পাশাপাশি ভক্তদের মাঝে ছিল বিদায়ের আবেগ ও বিষাদের ছোঁয়া।
সবার প্রত্যাশা, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে। শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন অটুট থাকুক—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
শহীদ