সপ্তাহের ৭ সেরা লুকের আলোয় জেনিফার ও কার্দাশিয়ানরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০০:৫৫,১ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
সপ্তাহজুড়ে মিলান, লস অ্যাঞ্জেলেস, লন্ডন ও বার্লিনের বিভিন্ন বড় আয়োজন ও প্রিমিয়ারে তারকাদের উপস্থিতি ছিল জমজমাট। পিপল ম্যাগাজিনের বাছাই করা এ সপ্তাহের আলোচিত ৭ তারকার চমৎকার সব লুক ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে।
সপ্তাহের ৭ সেরা লুকের আলোয় জেনিফার ও কার্দাশিয়ানরা
জেনিফার লোপেজ
মিলানে ভোগ ওয়ার্ল্ডে ২২ সেপ্টেম্বর কালো গাউনে হাজির হন জেনিফার লোপেজ। ডলচে অ্যান্ড গ্যাবানার অলংকারখচিত এই গাউনের সঙ্গে তার গলায় ছিল ঝলমলে রত্নের নেকলেস।
সপ্তাহের ৭ সেরা লুকের আলোয় জেনিফার ও কার্দাশিয়ানরা
কিম কার্দাশিয়ান
লস অ্যাঞ্জেলেসে লুকাস মিউজিয়াম অব ন্যারেটিভ আর্টের উদ্বোধনী আয়োজনে কিম কার্দাশিয়ান পরেছিলেন ইভ সেন লঁ-এর ২০০৪ সালের ফল উইন্টার কালেকশনের পোশাক। টম ফোর্ডের নকশা করা চীনা অনুপ্রাণিত এই ড্রেসটি স্টাইল করেছিলেন ল রোচ।
সপ্তাহের ৭ সেরা লুকের আলোয় জেনিফার ও কার্দাশিয়ানরা
ক্যাথরিন জেটা-জোন্স
লন্ডনে কিল জ্যাকি ছবির প্রিমিয়ারে ২৪ সেপ্টেম্বর ক্যাথরিন জেটা-জোন্স পরেছিলেন রুপালি জুহায়ের মুরাদ গাউন এবং একই নকশার কেপ।
সপ্তাহের ৭ সেরা লুকের আলোয় জেনিফার ও কার্দাশিয়ানরা
ডেইজি এডগার-জোন্স
বার্লিনে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি ছবির প্রিমিয়ারে ডেইজি এডগার-জোন্সের পরনে ছিল বেবি ব্লু রঙের আরমানি প্রিভে গাউন ও বুশেরনের গয়না।
সপ্তাহের ৭ সেরা লুকের আলোয় জেনিফার ও কার্দাশিয়ানরা
জর্ডিন উডস
মিলানের ভোগ ওয়ার্ল্ডে জর্ডিন উডসের পরনে ছিল স্টেফান রোল্যান্ডের আইভরি রঙের স্ট্রাকচারড পোশাক, যার সাদা স্কার্টের সামনে ছিল সোনালি ট্যাসেল ডিটেইল।
সপ্তাহের ৭ সেরা লুকের আলোয় জেনিফার ও কার্দাশিয়ানরা
লিলি রেইনহার্ট
লস অ্যাঞ্জেলেসে দ্য লাভ হাইপোথিসিস ছবির বিশেষ প্রদর্শনীতে লিলি রেইনহার্ট পরেছিলেন গোলাপি মিউ মিউ মিনি ড্রেস। ১৯৯৮ সালের একটি রোমান্টিক কমেডির আলোচিত পোশাকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি তৈরি করা হয়েছিল।
সপ্তাহের ৭ সেরা লুকের আলোয় জেনিফার ও কার্দাশিয়ানরা
লরেন গ্রাহাম
ভ্যারাইটির অনুষ্ঠানে লরেন গ্রাহামের পরনে ছিল হেইলমের লাল ওয়ান শোল্ডার গাউন ও কালো অ্যাকসেসরিজ।
শহীদ