১ কার্তিক ১৪৩৩ , শনিবার   ১৭ অক্টোবর ২০২৬

রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চারজনের কারাদণ্ড 

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী, পটুয়াখালী

প্রকাশ: ২০:১৯,১৫ অক্টোবর ২০২৬

রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চারজনের কারাদণ্ড 

ছবি: নিউজমিশন২৪

মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ ও সংরক্ষণের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে চারজনকে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি মাছ ধরার ট্রলার ও দুই হাজার ৪০ মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টা পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীসহ চরমোন্তাজ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্ট ও রাঙ্গাবালী থানা পুলিশ।

অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ ও সংরক্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: