১ কার্তিক ১৪৩৩ , শনিবার   ১৭ অক্টোবর ২০২৬

দুর্গা পূজা নির্বিঘ্ন ও নিরাপত্তার পাশাপাশি খাগড়াছড়িতে সীমান্ত

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি

প্রকাশ: ১৪:৩৪,১৬ অক্টোবর ২০২৬

দুর্গা পূজা নির্বিঘ্ন ও নিরাপত্তার পাশাপাশি খাগড়াছড়িতে সীমান্ত

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ সকাল থেকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) পানছড়ি উপজেলায় কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন করেন, পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম। 

এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গা উৎসব উৎসব মুখর, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুন্দর উদযাপনের লক্ষ্যে বিজিবি নিয়মিত টহল অব্যাহত রেখেছেন। ইতিমধ্যে আমরা পানছড়ি উপজেলার জেলার মন্দিরগুলো পরিদর্শন করেছি। একই সাথে সীমান্ত এলাকায় অনুষ্ঠিত পূজাগুলোতেও যেন বহিরাগত কেউ অনুপ্রবেশ করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সেদিকেও বিজিবির সিভিল পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারিতে রেখেছেন। পূজো উপলক্ষ্যে আমরা

এ্যাপস করেছি। যাতে কেউ কোনো সমস্যায় পড়লে আমরা সাথে সাথে রেসপন্স করতে পারি। আমরা সর্তক আছি সবসময়।  এরমধ্যে আমরা পানছড়ি দুর্গা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেছি। পূজাকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি বিশেষ নিরাপত্তা পর্যবেক্ষণ দল মাঠে থাকবে বলে জানান তিনি। 

গত ১৪ ও ১৫ অক্টোবর থেকে খাগড়াছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি আর্থিক সহায়তা করে আসছে বিজিবি। 

 

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: