গ্যাস সঙ্কট কাটাতে এক বছর সময় লাগবে : বিমান মন্ত্রী
মাসুদ উল হাসান, বকশীগঞ্জ,জামালপুর
প্রকাশ: ০০:২০,১৭ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে তা বর্ননা দেয়া যাবে না। প্রশাসনে যারা আছেন তারা হয়তো বিষয়টি জানার কথা। বিভিন্ন ভাবে চক্রান্ত করে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল। জনগন তা হতে দেয়নি। গ্যাসের যে সঙ্কট তা নিরসন হতে এক বছর সময় লাগবে। তারপরও যতটুকু সম্ভব আমদানি করে সরকার গ্যাস দিয়ে যাচ্ছে।
শুক্রবার দুৃপুরে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
মন্ত্রী বলেন, আমাদের দূর্ভাগ্য আমরা ক্ষমতা নেওয়ার পরই বিশ্বজুড়ে যুদ্ধ লেগে গেলো। ইরান,ইউক্রেন,এখন সৌদি আরবে চলছে। নানান কারনে অর্থনেতিক সঙ্কটে পড়েছি। অর্থনৈতিক সঙ্কট বিশ্বব্যাপী। ১৭ বছরে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের যে ক্ষতি করছে তাতো করছেই। গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে তা বর্ননা দেয়া যাবে না। ইউরোপে ডিজেলের লিটার বাংলাদেশের টাকায় সাড়ে তিন শ টাকা। অথচ আমাদের দেশের কিছু অসভ্য লোক সাধারণ মানুষকে উস্কে দিয়ে অকারনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বলে। বট বাহিনী মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্ত ছড়াতে চায়। সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে বট বাহিনী লেগেই আছে। সেদিকে খেয়াল রাখতে হবে। এ জন্য সাংবাদিকদের সহযোগীতা চাই।
তিনি আরো বলেন, মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এ সরকার বদ্ধ পরিকর। মাদকের সাথে কোন আপোষ নয়। মাদকের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দলের যারা খারাপ কাজ করবেন দল থেকে তাদের বহিস্কার করতে আমরা প্রস্তুত। এছাড়া সরকার চেষ্টা করছে সবকিছু স্বাভাবিক করার। আপনারা সহযোগীতা করবেন।
পরে মন্ত্রী পরিষদ চত্বরে অর্জুন গাছের চারা রোপন, পূজা মন্ডপে সরকারি সহায়তা,শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরন,গরীব অসহায়দের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা,কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জোনাঈদ আফ্রাদ.ওসি মকবুল হোসেন,বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনিছুজ্জামান গামা,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক আবদুল্লাহ সওদাগর বিপ্লব,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাজহাজান শাওন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন ও মহিলা দলের সভাপতি শান্তি আক্তার শিউলী প্রমূখ বক্তব্য রাখেন।
শহীদ