গণঅভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬:৫৬,২১ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে স্বৈরাচার বিদায়ে যুগান্তকারী ভূমিকা পালন করেছে সশস্ত্র বাহিনী।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মতো ২০২৪ সালেও ছাত্র-জনতা এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।
তিনি বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করার ষড়যন্ত্র সুগভীর ষড়যন্ত্র দৃশ্যমান। বাংলাদেশের সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চলমান ছিল।
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জনকল্যাণ রাষ্ট্রপ্রতিষ্ঠা করাই সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর জন্ম ও ইতিহাস একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত হয়েছিল সশস্ত্র বাহিনী। মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীর গর্বিত সদস্য ছিলেন। যা সেনাবাহিনীর জন্য গর্বের। বক্তব্যের এক পর্যায়ে স্মৃতিকাতর হয়ে পড়েন সরকারপ্রধান।
মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আমার মা এই ক্যান্টনমেন্টেই তার জীবনের প্রায় সবগুলো বছর কাটিয়েছিলেন। তিনি কখনও প্রধানমন্ত্রী হিসেবে, কখনও বিরোধীলীয় নেত্রী হিসেবে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সগৌরবে অংশগ্রহণ করেছেন।
বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, একজন সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি। আমি আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি।
তিনি বলেন, সবাই এক থাকলে; দেশকে তাবেদার রাষ্ট্র পরিণত করার সাহস পাবে না কেউ।
পাশাপাশি, ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন’সহ সশস্ত্র বাহিনীর জন্য সব কল্যাণমুখী কাজ জারি থাকবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
শহীদ