২৮ কার্তিক ১৪৩৩ , শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬

হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২:০৫,১২ নভেম্বর ২০২৬

হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় কয়েক মাস ধরে প্রকাশ্যে লাইভ ভিডিও করতেন চীনা নাগরিকেরা। সকাল থেকে রাত পর্যন্ত এলাকার অলিগলি, মানুষের বাড়িঘর ও রাস্তাঘাট ঘুরে ভিডিও ধারণ করতেন তাঁরা। এসব ভিডিওতে উত্তরার বিভিন্ন স্থানকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বাংলাদেশের মানুষের জীবনযাপন নিয়ে নেতিবাচক মন্তব্যও করতেন কয়েকজন।

তবে গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। এরপর থেকেই উত্তরার বিভিন্ন এলাকায় চীনা নাগরিকদের এমন কর্মকাণ্ড কমে এসেছে। গত ৭ নভেম্বরের পর থেকে তাঁদের আর আগের মতো লাইভ ভিডিও করতে দেখা যাচ্ছে না।

 
প্রতিবেদন অনুযায়ী, গত ১১ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে কোনো চীনা নাগরিককে লাইভ ভিডিও করতে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, কয়েক দিন ধরে এলাকায় তাঁদের আনাগোনা চোখে পড়ছে না।

উত্তরার ১২ নম্বর সেক্টরে একজন রিক্সাওয়ালার সাথে কথা বলেন জানা যায়, ওই সেতু এলাকায় চীনা নাগরিকেরা দিন-রাত ভিডিও করতেন। রিকশাচালক ও যাত্রীদেরও ক্যামেরায় ধারণ করতেন তাঁরা। তবে কিছুদিন ধরে তাঁদের আর দেখা যাচ্ছে না।

গণমাধ্যমের প্রতিবেদন, এরপর নজরদারি


গত ৬ নভেম্বর গণমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বলা হয়, উত্তরার বিভিন্ন এলাকায় দেড় শতাধিক চীনা নাগরিক ঘুরে ঘুরে ভিডিও ধারণ করতেন। এ কাজে তাঁরা বাংলাদেশি নাগরিকদেরও অর্থ দিতেন।

প্রতিবেদন প্রকাশের পর চীনা নাগরিকদের কার্যক্রমের ওপর নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উত্তরার পশ্চিম থানা-পুলিশ সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করেন।

এ সময় কয়েকজন চীনা নাগরিকের ভিসা ও পাসপোর্ট দেখতে চাওয়া হয়। পর্যটক ভিসায় এসে তারা কেন এ ধরনের কর্মকাণ্ড করছেন, সে বিষয়েও জানতে চাওয়া হয়। পাশাপাশি ভ্রমণের মেয়াদ শেষ হলে তাদের দেশে ফিরে যেতে বলা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় চীনা নাগরিকদের এমন কর্মকাণ্ড কমে এসেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁদের ওপর নজরদারি করছেন।

চীনা ভ্লগারদের ভিডিও নিয়ে ভারতের প্রতিক্রিয়া


বাংলাদেশে অবস্থান করে ভারতের বদনাম করার অভিযোগে চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছে ভারত।

গত ১০ নভেম্বর নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি ভারত সরকারের নজরে এসেছে।

রণধীর জয়সোয়াল বলেন, এক দেশে অবস্থান করে অন্য কোনো দেশের বদনাম করা দুই দেশের জন্যই দুর্ভাগ্যজনক। মিথ্যা বয়ান তৈরি ও প্রচারের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বোঝা উচিত, এতে তাঁদের নিজেদের দেশের বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হয়।

যাঁরা এসব কর্মকাণ্ড করছেন এবং যাঁরা এর পেছনে রয়েছেন, উভয়ের বিরুদ্ধেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার প্রচেষ্টা সমর্থনযোগ্য নয় বলেও জানান ভারতের এই মুখপাত্র।

ভিডিওতে বাংলাদেশের মানুষ ও জীবনযাপন নিয়ে মন্তব্য


উত্তরার বিভিন্ন এলাকায় কয়েক মাস ধরে চীনা নাগরিকেরা নিজেদের ভাষায় লাইভ ভিডিও করতেন। তাদের বক্তব্য স্থানীয় বাসিন্দারা বুঝতে পারতেন না। অনেক সময় কথা বলতে গেলেও তারা এড়িয়ে যেতেন।

তবে কয়েকজন চীনা নাগরিকের লাইভ ভিডিওর বক্তব্য গুগল ট্রান্সলেটরের মাধ্যমে অনুবাদ করে চীনা ভাষা জানা চার বাংলাদেশির কাছ থেকে যাচাই করা হয়।

এতে দেখা যায়, উত্তরায় অবস্থান করে ভিডিও ধারণ করলেও কয়েকজন চীনা নাগরিক নিজেদের ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে সরাসরি যুক্ত হয়েছেন বলে পরিচয় দিতেন। কেউ কেউ বাংলাদেশের মানুষকে দরিদ্র এবং তাদের বসবাসের পরিবেশকে নোংরা ও স্যাঁতসেঁতে বলে মন্তব্য করতেন। আবার বাংলাদেশি পুরুষদের হাতে টাকা এলে তা অপব্যবহার করার কথাও বলতেন কয়েকজন।

গত ১ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপাড়ে দাড়িয়ে টেকপাড়ার দৃশ্য দেখিয়ে লাইভ করেন মিয়ানমিয়ান নামের এক চীনা নারী। নিজেকে চীনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা পরিচয় দেওয়া ওই নারী ভিডিওতে এলাকাটিকে নয়াদিল্লি বলে উল্লেখ করেন। সেখানকার বাড়িঘর, পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নেতিবাচক মন্তব্য করেন।

অন্যদিকে, টেকপাড়ার একটি সেতুর পাশে চায়ের দোকানে ভিডিও করছিলেন ওয়াং ওয়েই নামের আরেক চীনা নাগরিক। লাইভে তিনি স্থানীয়দের চা পান নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। চায়ের উপাদান নিয়ে মিথ্যা ও অবমাননাকর বক্তব্য দেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাপন নিয়েও নেতিবাচক কথা বলেন।  
 

শহীদ

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ