রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭:০২,১৮ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের রূপনগরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত করা হয়েছে। তার নাম নুপুর। দুপুরের খাবারের বিরতিতে বাসায় যাওয়ার পথে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে তার ওপর হামলা চালায়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বুধবার দুপুরের খাবারের বিরতিতে ওই নারী শ্রমিক বাসার দিকে রওনা হলে পথে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা চায়নিজ কুড়াল ও দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর রূপনগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে কী কারণে ওই নারী শ্রমিকের ওপর হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পোশাক শ্রমিকের ওপর হামলার ঘটনায় সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।
শহীদ