৬ অগ্রাহায়ণ ১৪৩৩ , শনিবার   ২১ নভেম্বর ২০২৬

ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আকভান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭:৪৭,২০ নভেম্বর ২০২৬

ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আকভান

ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজ্যের গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশ করে ঝড়টি। এর প্রভাবে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভুবনেশ্বরের আবহাওয়া কেন্দ্রের পরিচালক মনোরমা মহান্তি জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশ শুরু হয়। এ সময় শক্তিশালী ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানায়, ঘণ্টায় ২৬ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল ও ওড়িশার দক্ষিণ উপকূলের মধ্যবর্তী গোপালপুরের কাছে আঘাত হানে আকভান। সকাল সাড়ে ১০টার বুলেটিন অনুযায়ী, ঝড়টি পুরী থেকে প্রায় ১১০ কিলোমিটার এবং কলিঙ্গপত্তনম থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। তখন এর বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার, দমকা হাওয়ার গতিবেগ উঠছিল ৮০ কিলোমিটার পর্যন্ত।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ক্রমে দুর্বল হয়ে গভীর নিম্নচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হবে।

ঝড়ের প্রভাবে ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। গঞ্জাম জেলার পাত্রপুরে সর্বোচ্চ ২০৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া হিঞ্জিলিতে ২০৭, চিকিটিতে ১৯৯, গোপালপুরে ১৯০ এবং ছত্রপুরে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রাজ্যের মুখ্য সচিব অনু গর্গ জানান, শক্তিশালী বাতাসে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভারী বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন এলাকায়। তিনি বলেন, এখন পর্যন্ত ৩ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ে কাজ করছেন কর্মকর্তারা। ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধারকাজ পরিচালনায় ৪২৩টি দল মোতায়েন করেছে রাজ্য সরকার। পাশাপাশি মানুষের নিরাপত্তায় প্রস্তুত রাখা হয়েছে ৯ হাজার ৩৪১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র।

গত ২৪ দিনের মধ্যে ওড়িশায় আঘাত হানা তৃতীয় ঘূর্ণিঝড় আকভান। প্রথমে ঝড়টির অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পূর্বাভাস থাকলেও পরে গতিপথ পরিবর্তন করে ওড়িশার দিকে এগিয়ে যায়। উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ পদ্ধতির আওতায় আকভান নামটি প্রস্তাব করেছিল ইরান।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ