৮ অগ্রাহায়ণ ১৪৩৩ , সোমবার   ২৩ নভেম্বর ২০২৬

‎আজ কবি হিমেল বরকতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

‎ স্টাফ রিপোর্টার,‎ মোংলা

প্রকাশ: ১৭:২৮,২২ নভেম্বর ২০২৬

‎আজ কবি হিমেল বরকতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

ছবি: নিউজমিশন২৪

আজ ২২ নভেম্বর রবিবার অকাল প্রয়াত কবি, গবেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকত’র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। কবি হিমেল বরকত’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোংলায় রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে নানা কর্মসূচী পালিত হবে। 
‎
‎কবি হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই মোংলার মিঠেখালি জন্ম গ্রহণ করেন। পিতা- আলহাজ্ব ডাঃ শেখ ওয়ালীউল্লাহ, মাতা আলহাজ্ব শিরিয়া বেগম। তাঁর বড় ভাই প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। হিমেল বরকত ১৯৯৪ সালে মোংলার সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৬ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স সম্পন করেœ ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৫ সালে ঢাকা সিটি কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালের ৫ জুন অধ্যাপক হন। মৃত্যু পূর্ব মুহুর্ত পর্যন্ত এখানেই তিনি কর্মরত ছিলেন। 
‎
‎কবি ও গবেষক অধ্যাপক ড. হিমেল বরকত’র প্রকাশিত উল্ল্যেখযোগ্য গ্রন্থসমুহ হচ্ছে চোখে চৌদিকে (২০০১), বৈশ্য বিদ্যালয় কাব্যগ্রন্থ (কবি প্রকাশনী-২০১৩), দশ মাতৃক দৃশ্যাবলী (২০১৪), গবেষণাধর্মী গ্রন্থ প্রান্তস্বর ব্রাত্যভাবনা (২০১৭), পথ কবিতা বিষয়ক গবেষণাকর্ম সম্পাদন, ”গানের ঝরাপাতা” গানের বই ২০১৭ সালে প্রকাশিত হয়, সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু গবেষণা গ্রন্থ (২০১৩), ছড়ায় ছড়ায় প্রকৃতির বিস্ময় (অক্ষর প্রকাশনী), ছোট গল্প ”আয়না” পরিবার পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত হয় ৩১ অক্টোবর ২০২০ সালে, কিশোর পাঠ্য রচনা ”ছন্দ শেখার হাতেখড়ি” কিশোর বাংলা পত্রিকায় প্রকাশিত হয় ২০২০ সালে, শিশুতোষ গল্প ”মায়ের ভাষা” এবং ”পেন্সিল ও রাবারের গল্প” প্রকাশিত হয় ২০২০ সালের সেপ্টেম্বর মাসে। 
‎
‎হিমেল বরকত সম্পাদিত গ্রন্থ সমুহ হচ্ছে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলী (২০০৫), কবি ত্রিদিব দস্তিদারের কবিতা সমগ্র (২০০৫), চন্দ্রাবতীর রামায়ণ ও প্রাসঙ্গিক পাঠ (২০১২), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা (২০১২), বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ (২০১৩), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মারকগ্রন্থ (২০১৫) ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রেমের কবিতা নিয়ে অনুকাব্য। এছাড়া অপ্রকাশিত রয়েছে বেশকিছু কবিতার বই ও গান। 
‎
‎কবি হিমেল বরকত ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকার বারডেম হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ