৮ অগ্রাহায়ণ ১৪৩৩ , সোমবার   ২৩ নভেম্বর ২০২৬

প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন থাকবে ১০ দিন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯:২৪,২২ নভেম্বর ২০২৬

প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন থাকবে ১০ দিন

ছবি: সংগৃহীত

নতুন শিক্ষাবর্ষে সন্তানকে প্রথম শ্রেণিতে ভর্তি করাতে চান অভিভাবকরা? তাহলে প্রস্তুতি নেওয়ার সময় এসে গেছে। ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর আবেদনকারীদের মধ্য থেকে শিক্ষার্থী নির্বাচন করা হবে অনলাইন ডিজিটাল লটারির মাধ্যমে। লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে। নির্দেশনায় ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
 
মাউশির নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে সম্পূর্ণ অনলাইন ডিজিটাল লটারির মাধ্যমে। পুরো ভর্তি কার্যক্রম ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে।

এ ছাড়া ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে অধিদপ্তর।

নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ করা হবে শুধু অনলাইনে। এ জন্য অভিভাবকদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।


আবেদনের ওয়েবসাইট: http://gsa.teletalk.com.bd

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। এ ফি শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে পরিশোধ করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ একনজরে
আবেদন শুরু: ১ ডিসেম্বর ২০২৬, আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬, ডিজিটাল লটারি: ১৫ ডিসেম্বর ২০২৬, লটারির সময়: বেলা ১১টা
আবেদন ফি: ১১০ টাকা।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ