২৮ কার্তিক ১৪৩৩ , শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬

প্রতিমন্ত্রী শাহে আলমের মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২:৩৫,১২ নভেম্বর ২০২৬

প্রতিমন্ত্রী শাহে আলমের মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

স্বামী-স্ত্রী দুজনেরই চাকরি করার বিষয়টি নিজের পছন্দ নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি মনে করেন, বাবা-মা দুজন কর্মজীবী হলে তাদের ব্যস্ততার প্রভাব সন্তানদের ওপর পড়ে।

 
সম্প্রতি নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রীর বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। 


বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর স্ত্রী একজন চিকিৎসক, ওনার একটাই কন্যা, ব্যারিস্টার। এর আগের প্রধানমন্ত্রীর কন্যা অটিজম নিয়ে সরকারি-বেসরকারিভাবে অনেক কাজ করেছেন। প্রধানমন্ত্রী যখন তার স্ত্রীর ওপর ছাতা ধরে, আমরা আমাদের হাজবেন্ডদের উদাহরণ দেই, দেখো, শিখো!’

তিনি আরও লেখেন, ‘আবার আগের প্রধানমন্ত্রীর বিরিয়ানি রান্নার একটা ছবি ওনার ছেলে পোস্ট করেছিল একবার। তখন সবাই বলেছিল, মেয়েরা যতই বড় কিংবা দায়িত্ববান পজিশনে থাকুক, যত ব্যস্ত হোক, ছেলে-মেয়েদের প্রিয় জিনিস করতে কখনো ক্লান্তি আসে না। এগুলো আমাদের জন্য ইনস্পিরেশন। আমরা এগুলো থেকে শিখি, আমরা বিশ্বাস করি তারা পারলে আমরাও পারবো।’

ফারিয়া বলেন, ‘অথচ আমাদের মতো দেশে যেখানে আমরা প্রতিনিয়ত মেয়েদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হতে বলি, ফ্রি শিক্ষার ব্যবস্থা করার চেষ্টা করে সরকার এবং এনজিওগুলো মেয়েদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করার জন্য কাজ করতে উৎসাহিত করা হয়, সেখানে যখন দায়িত্ববান জায়গা থেকে যদি স্টেটমেন্ট আসে, ‘বাবা-মা দুজনের কাজ করা আমি পছন্দ করি না’, তখন এটা খুবই প্রশ্নবিদ্ধ একটা মতামত হয়।’

সন্তান লালন-পালনের কারণে কর্মজীবী নারীদের ক্যারিয়ার ছেড়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ‘কিছুদিন আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, যেখানে বলা হয়েছিল, করপোরেটে মিড ক্যারিয়ারে বেশিরভাগ মেয়েরা ক্যারিয়ার ছেড়ে দেয় শুধুমাত্র সন্তান লালন-পালনের জন্য।’

এই পরিস্থিতিতে নারীদের চাকরি ছাড়ার পরামর্শ না দিয়ে কর্মক্ষেত্রে পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ফারিয়ার ভাষায়, ‘অথচ স্টেটমেন্ট এমন হওয়া উচিত ছিল—একটা সন্তান লালন-পালন বাবা এবং মায়ের সমান দায়িত্ব। আমরা শুধুমাত্র মেয়েদের সন্তান লালন-পালন করাকে কোনো এক্সট্রা প্রেশার হিসেবে গ্রহণ করতে দেব না। প্রত্যেকটা অফিসে মানসম্মত ডে কেয়ারের ব্যবস্থা করব কিংবা অর্গানাইজেশনগুলোকে এই নির্দেশনা দেব, যাতে কোনো মা তার সন্তানকে ফেলে কাজ করছে, এই গিল্ট ট্রিপ নিয়ে কাজে যেতে না হয়। কাজ এবং সন্তান লালন-পালন একইসাথে করতে পারে।’

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একটি পরিবারের ব্যয়ভার বহন করতে দুইজনের উপার্জন অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়েছে বলেও মনে করেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘বর্তমানে সারা বিশ্বে অর্থনৈতিক যে অবস্থা, তাতে একজনের আয়ে সন্তানদের সুন্দর একটা জীবন দেওয়া, ভালো জায়গায় পড়াশোনা করানো, ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া অনেক কঠিন। তবে অসম্ভব না। তখন ঘুষ খাবে, দুর্নীতি করবে, চুরি করবে এই লাইফস্টাইল মেইনটেইন করার জন্য। আর এভাবেই বছরের পর বছর আমরা দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেই যাবো।’

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ