২৮ কার্তিক ১৪৩৩ , শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬

চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা 

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২:২৬,১২ নভেম্বর ২০২৬

চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা 

ছবি: সংগৃহীত

দায়িত্ব পালনে অনুপস্থিতি, কর্মস্থল ত্যাগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য, অসদাচরণ ও পলায়নের অভিযোগে পুলিশের সাত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। এর মধ্যে ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং অপর একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনগুলো রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সরকারি আদেশে বলা হয়েছে, এ সিদ্ধান্তগুলো অবিলম্বে কার্যকর হবে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, পুলিশ সুপার সারোয়ার কবির সোহাগ, সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ এম শামীম এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওসমানুর রহমান।

 

দায়িত্বে অনুপস্থিতি, কর্মস্থল ত্যাগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য, অসদাচরণ ও পলায়নের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধেও অসদাচরণ ও পলায়নের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ