১ অগ্রাহায়ণ ১৪৩৩ , সোমবার   ১৬ নভেম্বর ২০২৬

১২৯ যাত্রী নিয়ে ডুবল প্রমোদতরি, হাসপাতালে ৩২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২:১৬,১৪ নভেম্বর ২০২৬

১২৯ যাত্রী নিয়ে ডুবল প্রমোদতরি, হাসপাতালে ৩২

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে একটি ট্যাংকারের ধাক্কায় যাত্রীবাহী প্রমোদতরি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয়। দুর্ঘটনার সময় প্রমোদতরিটিতে ১২৯ জন যাত্রীসহ কর্মীরাও ছিলেন। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে; কেউ নিখোঁজ নেই।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিউ অরলিন্স বন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বন্দর কর্তৃপক্ষ জানায়, আটলান্টিক অ্যাসফাল্ট নামের একটি ট্যাংকার আমেরিকান ক্রুজ লাইনসের পরিচালিত ‘আমেরিকান হেরিটেজ’ নামের প্রমোদতরিটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে প্রমোদতরিটি বন্দরে নোঙর করেছিল। যাত্রীদের নামিয়ে দেওয়ার প্রস্তুতি চলার সময় ট্যাংকারটি এতে আঘাত করে। নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানান, ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রমোদতরিতে ধাক্কা দেয়। সংঘর্ষের পর নৌযানটি ধীরে ধীরে একদিকে কাত হয়ে যায় এবং একপর্যায়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংঘর্ষে প্রমোদতরিটির ধাতব কাঠামো ও কাচ ভেঙে যায়। লাইফ জ্যাকেট পরা যাত্রীদের উদ্ধার করে আশপাশের নৌযানে তোলা হয়। উদ্ধারকাজে বন্দর পুলিশ, ফায়ার সার্ভিস, নিউ অরলিন্স পুলিশ বিভাগ, যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও জরুরি চিকিৎসাকর্মীরা অংশ নেন।

দুর্ঘটনার পর আহতদের প্রাথমিক চিকিৎসা ও বাছাইয়ের জন্য নিউ অরলিন্স বন্দরের প্রশাসনিক ভবনে বিশেষ ব্যবস্থা করা হয়। উদ্ধারকাজ চলাকালে মিসিসিপি নদীর নির্দিষ্ট অংশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে কোস্টগার্ড। নদীর পানির তাপমাত্রা ছিল প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস।

প্রমোদতরিটি পরিচালনাকারী প্রতিষ্ঠান আমেরিকান ক্রুজ লাইনস জানিয়েছে, জাহাজের সব যাত্রী ও কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারা স্থানীয় কর্তৃপক্ষ ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং দুর্ঘটনায় সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

২০১৫ সালে নির্মিত পাঁচতলা আমেরিকান হেরিটেজ প্রমোদতরিতে সর্বোচ্চ ১৫০ জন যাত্রী ধারণের সক্ষমতা রয়েছে। আট দিনের ভ্রমণ শেষে এটি নিউ অরলিন্সে ফিরেছিল।

অন্যদিকে, প্রায় ১৬০ মিটার দীর্ঘ আটলান্টিক অ্যাসফাল্ট ট্যাংকারটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী। জাহাজটি অ্যাসফাল্ট ও বিটুমিন পরিবহনে ব্যবহৃত হয়। দুর্ঘটনার সময় এতে কোনো পণ্য ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এ ঘটনা তদন্তের উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে ট্যাংকারটির নিয়ন্ত্রণ বা দিকনির্দেশনা ব্যবস্থায় ত্রুটির আশঙ্কার কথা সামনে এলেও কর্তৃপক্ষ এখনো দুর্ঘটনার কারণ নিশ্চিত করেনি।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ