১ অগ্রাহায়ণ ১৪৩৩ , সোমবার   ১৬ নভেম্বর ২০২৬

বাগদান সারলেন সংগীতশিল্পী ধ্বনি ভানুশালি 

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২:১৪,১৪ নভেম্বর ২০২৬

বাগদান সারলেন সংগীতশিল্পী ধ্বনি ভানুশালি 

ছবি: সংগৃহীত

‘ভাস্তে’ খ্যাত জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী ধ্বনি ভানুশালির বাগদান সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের প্রেমিক যশ ভানুশালির সঙ্গে বাগদান সেরেছেন গায়িকা।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোমান্টিক কিছু ছবি পোস্ট করে ভক্তদের নিজেই সুখবরটি জানান।

প্রেমিক যশকে জড়িয়ে ধরে নিজের বাগদানের আংটি প্রদর্শন করছেন ধ্বনি। ছবি: সংগৃহীত
পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, সূর্যাস্তের মনোরম পরিবেশে যশকে জড়িয়ে ধরে নিজের বাগদানের আংটি প্রদর্শন করছেন ধ্বনি।

ছবির ক্যাপশনে ধ্বনি লিখেছেন,

আমি আমার জীবনের কাপকেক খুঁজে পেয়েছি। আমি তাকে ‘হ্যাঁ’ বলেছি।

প্রিয় গায়িকা পোস্টটি করার পরপরই বলিউড, সংগীতাঙ্গনের সহকর্মী এবং অসংখ্য ভক্ত এ জুটিকে অভিনন্দন জানিয়েছেন।

ধ্বনির হবু বর যশ একজন উদ্যোক্তা ও সৃজনশীল জগতের পরিচিত মুখ। ‘ওরাংওটাং’ নামে একটি ই-স্পোর্টস ও ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। পাশাপাশি একজন আলোকচিত্রী হিসেবেও কাজ করেন।

২০১৭ সালে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ সিনেমার ‘হামসফর’ গানটির অ্যাকোস্টিক সংস্করণের মাধ্যমে সংগীত জীবন শুরু করেন ধ্বনি। ২০১৮ সালে ‘ওয়েলকাম টু নিউ ইর্য়ক’ সিনেমায় ‘ইশতেহার’ গানটি গেয়ে প্লেব্যাক গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। গায়িকার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ইশারে তেরে’,  ‘দিলবার’ , ‘লেজা রে’, ‘ভাস্তে’, ‘নয়ন’, ‘সাইকো সাইয়া’, ইত্যাদি।
 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ