২৯ কার্তিক ১৪৩৩ , শনিবার   ১৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১:১০,১৩ নভেম্বর ২০২৬

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনে আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলে চলন্ত অবস্থায় একটি আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। শুক্রবার বিকেলে ঢাকাগামী এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস পূবাইল রেলওয়ে স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পরেই ঘটনাটি ঘটে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে এবং কেউ হতাহত হননি।

জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি পূবাইল স্টেশন ছাড়িয়ে কিছুটা পথ এগিয়েছিল। তখনই ইঞ্জিনে আগুন ধরে যায়। বিষয়টি টের পাওয়ার পর ট্রেনটিকে থামানো হয়। ট্রেন দাঁড়িয়ে যাওয়ার পর যাত্রীরা আগুন নেভাতে এগিয়ে আসেন। ট্রেনে থাকা নিজস্ব ব্যবস্থাও কাজে লাগানো হয়। পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দারা সহায়তা করেন। এসব মিলিয়ে অল্প সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রেলের সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, ট্রেনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এটি প্রাথমিক ধারণা মাত্র। আগুনের প্রকৃত কারণ নিয়ে রেলওয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, এ ঘটনায় চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান গণমাধ্যমকে বলেন, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়েছিল। তবে সেখানে আগুন ছিল কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি। এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ