২৯ কার্তিক ১৪৩৩ , শনিবার   ১৪ নভেম্বর ২০২৬

টানা চতুর্থ দফায় স্বর্ণের দামে পতন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪:২৭,১৩ নভেম্বর ২০২৬

টানা চতুর্থ দফায় স্বর্ণের দামে পতন

ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা চতুর্থ দফায় পতন ঘটেছে স্বর্ণের দামে। এবারের দফায় ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমেছে। এতে দেশের বাজারে এই ক্যাটাগরির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের এই নতুন দর প্রকাশ করা হয়। এদিন সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় নতুন করে মূল্যবান এই হলুদ ধাতুটির দাম সমন্বয় করা হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা পড়বে এখন।

জানা গেছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।


এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। এতে ওইদিন দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

আগের দিন, ১১ নভেম্বর সকালেও সোনার দাম কমিয়েছিল। সেদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করে সংস্থাটি। তারও আগে ৬ নভেম্বর একই ক্যাটাগরির স্বর্ণের দাম কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।

সব মিলিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম ৯ হাজার ৮৫৬ টাকা কমলো চার দফায়। এতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায় নেমে এসেছে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ