৩ অগ্রাহায়ণ ১৪৩৩ , বুধবার   ১৮ নভেম্বর ২০২৬

তাসকিনের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ, বৃষ্টিতে বন্ধ খেলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮:২৪,১৭ নভেম্বর ২০২৬

তাসকিনের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ, বৃষ্টিতে বন্ধ খেলা

ছবি: সংগৃহীত

তৃতীয় দিনের শুরুতে সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। সকালের আবহাওয়ায় পেসারদের জন্য কিছুটা বাড়তি সুবিধা থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। দিনের প্রথম ঘণ্টা নির্বিঘ্নেই পার করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন।

তবে দেড় ঘণ্টার মাথায় পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে হয় বাভুমাকে। ৪৯ রানে ব্যাট করার সময় চোট পান তিনি। পরে ইনিংসের শেষ দিকে আবার ব্যাটিংয়ে নামতে পারবেন বলে আশা করা হচ্ছে।

বাভুমা রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে উইকেটে আসেন উইয়ান মুল্ডার। তবে বেশিক্ষণ টিকতে পারেননি এই অলরাউন্ডার। ৮৬তম ওভারে তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরের ওভারেই আবার আঘাত হানেন বাংলাদেশের এই পেসার। এবার তার শিকার মার্কো জানসেন।

তাসকিনের পর উইকেটের দেখা পান হাসান মাহমুদও। ৮৯তম ওভারে সাইমন হার্মারকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে আরও চাপ তৈরি করেন তিনি। মাত্র ১৫ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ম্যাচে কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পায় বাংলাদেশ।

৯০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩৮৬ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৪ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। হাতে আছে তিন উইকেট।

এরপর মধ্যাহ্নবিরতিতে যায় দুই দল। বিরতির পর বৃষ্টি শুরু হওয়ায় এখনো মাঠে গড়ায়নি খেলা।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ