দুর্গম বিনাজুড়িপাড়ায় সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপন
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি
প্রকাশ: ১৮:১৩,১৭ নভেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বিনাজুড়িপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। এতে বিনাজুড়িপাড়া ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ১০০ থেকে ১২০ জন মানুষ নিরাপদ ও সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম পানির পয়েন্টটি উদ্বোধন করেন। জোনের নির্দেশনায় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মাত্র দুই সপ্তাহে প্রকল্পটির কাজ সম্পন্ন হয়।
উদ্বোধনকালে জোন কমান্ডার বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ উদ্যোগে স্থানীয়দের দীর্ঘদিনের পানির সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী, হেডম্যান, কারবারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শহীদ