সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে যুবককে গণপিটুনিতে হত্যা
ফারুক হোসাইন, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৩২,১৭ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে সোহেল (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত রতন সরদারের ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
জানা যায়,শনিবার রাত ৯টার দিকে নন্দীপুর এলাকার মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির সময় তার স্ত্রী নাসিমা বেগম (৩৮) বিষয়টি টের পান। তিনি চোর চোর বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেয়।পরে স্থানীয় লোকজন মারতে মারতে পার্শ্ববর্তী ভারগাঁও কবরস্থানের সামনে জজ মিয়ার মুদি দোকানের পাশে রাস্তায় ফেলে রেখে যায়। এই ঘটনার খবর পেয়ে নিহত ব্যক্তির লোকজন
রাত সাড়ে ১০টার দিকে সোহেলের ছেলে শাওন (২২) ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে মারধর না করতে অনুরোধ করলেও তারা মারধর করেন।পরে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে কাঁচপুর মডেল হাসপাতালে নেওয়ার পথে সোহেল মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারীক বলেন, নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা গ্ৰহন পুর্বক আসামি শনাক্তপূর্বক গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
ফারুক হোসাইন
শহীদ