৩ অগ্রাহায়ণ ১৪৩৩ , বুধবার   ১৮ নভেম্বর ২০২৬

দেশে আরো একটি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭:৪৪,১৭ নভেম্বর ২০২৬

দেশে আরো একটি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদন

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ’ নামে নতুন একটি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানটি স্থাপন করা হবে।

সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী ও উপসচিব মো. জাহিদ হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদনসংক্রান্ত প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে।

এর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসাশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও প্রজ্ঞাপনের অনুলিপি দেওয়া হয়েছে।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ