স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭:৩২,২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়াই করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ কথা জানিয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এনসিপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানা অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। সুষ্ঠু ভোট নিয়ে সামান্যতম শঙ্কা তৈরি হলেও তা প্রতিহত করতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে চাঁদাবাজ ও দখলদারদের প্রতিহত করতে এনসিপি কোনো জোটের ওপর নির্ভর করবে না। দলটি নিজস্ব অবস্থান থেকে নির্বাচনে অংশ নেবে।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, যে আড়াই হাজার জনকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে তাদের প্রত্যেককে চাকরিতে নিয়োগ দিতে হবে। যদি তাদের কোনো সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না থাকে তাহলে নিয়োগ দিতে হবে। অন্যায়ভাবে যদি একজনকেও বাদ দেওয়া হয়, তাহলে এনসিপি তার পক্ষে লড়বে।
শহীদ