১২ অগ্রাহায়ণ ১৪৩৩ , বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬

 খামারিদের মাঝে ব্যাপক উৎসাহ

জামালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন

সৈয়দ এনামুর রকির, ইসলামপুর, জামালপুর

প্রকাশ: ১৯:১৮,২৬ নভেম্বর ২০২৬

জামালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন

ছবি: নিউজমিশন২৪

স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীতে জেলার বিভিন্ন উপজেলার খামারি, উদ্যোক্তা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

​অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। উদ্বোধন শেষে অতিথিরা প্রদর্শনীতে স্থান পাওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

​প্রদর্শনীতে প্রায় ৪০টি স্টলে উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, হাঁস-মুরগি, সৌখিন পাখি, কবুতর এবং বিভিন্ন প্রকার দুগ্ধজাত পণ্য ও আধুনিক পশুখাদ্য প্রদর্শন করা হয়। বিশেষ করে বিশালাকৃতির গরু এবং বিদেশি জাতের সৌখিন পাখি ও বিড়াল দর্শনার্থীদের নজর কাড়ে।

​উদ্বোধনী পরবর্তী আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, দেশের আমিষের চাহিদা পূরণ এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারিদের আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে সফল খামারিদের উৎসাহিত করতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খামারিদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া প্রদর্শনী উপলক্ষে গবাদিপশুর বিনামূল্যে টিকাদান ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ