ইসলামপুরে স্বর্ণকারকে পিটিয়ে হত্যার অভিযোগ
সৈয়দ এনামুর রকিব, ইসলামপুর, জামালপুর
প্রকাশ: ২১:৩৭,২৭ নভেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
জামালপুরের ইসলামপুরে মাদক সেবনকে কেন্দ্র করে অমৃত কর্মকার (৪৭) নামে এক স্বর্ণকার ব্যবসায়ীকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাশেদ মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মুন্নিয়ারচর এলাকার খাটিয়ামাড়ি বাজারে এ ঘটনা ঘটে। নিহত অমৃত কর্মকার উপজেলার গুঠাইল গ্রামের বাসিন্দা। অপরদিকে অভিযুক্ত রাশেদ মন্ডল একই এলাকার বাসিন্দা।
প্রাপ্ত তথ্যমতে, মাদক সেবনকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধের একপর্যায়ে রাশেদ মন্ডল লোহার রড দিয়ে অমৃত কর্মকারের চোখে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত রাশেদ মন্ডলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শহীদ