১২ অগ্রাহায়ণ ১৪৩৩ , বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬

জ্বালানি তেল কিনবে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯:১১,২৬ নভেম্বর ২০২৬

জ্বালানি তেল কিনবে সরকার

ছবি: নিউজমিশন২৪

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ২০২৭ সালের প্রথম ছয় মাসের জন্য ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ডিজেল, হাই-সালফার ফার্নেস অয়েল ও অকটেন আমদানির চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভায় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, অনুমোদিত চারটি প্রস্তাবের মধ্যে রয়েছে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল বা ডিজেলের দুটি চালান, ১৮০ সিএসটি হাই-সালফার ফার্নেস অয়েল এবং ৯৫ রিসার্চ অকটেন নম্বরের আনলেডেড গ্যাসোলিন বা অকটেন আমদানি।

প্রথম প্রস্তাবে প্যাকেজ নম্বর পিজিসি-০৩/১এইচ২০২৭-এর আওতায় ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ চালানের সরবরাহকারী হিসেবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে প্যাকেজ নম্বর পিজিসি-০৪/১এইচ২০২৭-এর আওতায় ডিজেল আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। এ ক্ষেত্রেও সরবরাহকারী হিসেবে ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া প্যাকেজ নম্বর পিজিসি-০৫/১এইচ২০২৭-এর আওতায় ১৮০ সিএসটি হাই-সালফার ফার্নেস অয়েল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এ পণ্য সরবরাহের দায়িত্বেও ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, প্যাকেজ নম্বর পিজিসি-০৬/১এইচ২০২৭-এর আওতায় ৯৫ রিসার্চ অকটেন নম্বরের আনলেডেড গ্যাসোলিন আমদানিতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এ চালানের সরবরাহকারী হিসেবে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে চারটি প্রস্তাবই উপস্থাপন করা হয়। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা পূরণ এবং সরবরাহ স্বাভাবিক রাখার পরিকল্পনার অংশ হিসেবে এসব প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।  
 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ