৫ অগ্রাহায়ণ ১৪৩৩ , শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬

সাত দফা কমার পর কত হলো স্বর্ণের ভরি?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯:৩৪,১৯ নভেম্বর ২০২৬

সাত দফা কমার পর কত হলো স্বর্ণের ভরি?

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। কয়েক দিনের ব্যবধানে টানা সাত দফায় স্বর্ণের দাম কমেছে। সর্বশেষ ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এতে সাত দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।


আজ সকালে স্বর্ণের দাম কমানো হয়। এর আগে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। এরপর গত বৃহস্পতিবার কমে ২ হাজার ২১৬ টাকা এবং শুক্রবার ২ হাজার ১৫৮ টাকা। এ সপ্তাহের শনিবার কমেছে ২ হাজার ২১৬ টাকা এবং গতকাল ২ হাজার ২১৬ টাকা।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।

জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


বাজুসের মূল্য সমন্বয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ দফার আগে ছয় দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছিল ১৪ হাজার ২৮৮ টাকা। এর মধ্যে ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। এরপর বৃহস্পতিবার আরও ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ফলে সাত দফায় মোট দরপতনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫৪ টাকা।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ