১১ অগ্রাহায়ণ ১৪৩৩ , বুধবার   ২৫ নভেম্বর ২০২৬

মহা বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বিশ্বের ১০ দেশের ৪৫ গবেষক 

স্টাফ রিপোর্টার, মোংলা 

প্রকাশ: ১৭:০৫,২৫ নভেম্বর ২০২৬

মহা বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বিশ্বের ১০ দেশের ৪৫ গবেষক 

ছবি: নিউজমিশন২৪

মহা বিপন্ন প্রাণী শকুন রক্ষা ও তার বংশ বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী  আন্তর্জাতিক সভা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবনের পশুর নদে একটি ভ্যাসেল জাহাজে এই সভার আয়োজন করে বাংলাদেশ বন বিভাগ। এতে এশিয়ার ছয় দেশসহ বিশ্বের ১০টি দেশের ৪৫ জন গবেষক, বিজ্ঞানী, আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশের শীর্ষ বন কর্মকর্তারা অংশ নেন। 

বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী এসময় বলেন, সুন্দরবনে মহা বিপন্ন শকুনের সংখ্যা এখন মাত্র ২৪৮টি। চার দশক আগে যার সংখ্যা ছিল প্রায় অর্ধলক্ষ। মহা বিপন্ন এই প্রাণীর বিলুপ্ত ঠেকাতে এশিয়াস ভলচার্স ফ্রম একটিংশন ২০১১ সালে থেকে কাজ করছে। ২০০৫ সালে কম্বোডিয়ায় এ সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। 

শকুন রক্ষায় প্রথমবারের মতো এবার বাংলাদেশে আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে শকুনের সম্পূরক খাদ্য সরবরাহ, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইট ট্র্যাকিং, উদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি এবং জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনার ওপর জোর দেয়া হয়। পাশাপাশি প্রাণীটি দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য আঞ্চলিক সহযোগিতার জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করা, অভিন্ন সংরক্ষণ অগ্রাধিকারগুলো চিহ্নিত করা হচ্ছে। 

একই সাথে এশিয়ার শকুনদের বিলুপ্তি রোধে সম্মিলিত পদক্ষেপকে ত্বরান্বিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে বলেও উল্লেখ করেন প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী। ##

 

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ