৯ অগ্রাহায়ণ ১৪৩৩ , সোমবার   ২৩ নভেম্বর ২০২৬

আমি স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত অপপ্রচারের শিকার: বিআরএসএ মহাস

প্রকাশ: ১৭:৩৫,২৩ নভেম্বর ২০২৬

আমি স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত অপপ্রচারের শিকার: বিআরএসএ মহাস

ছবি: সংগৃহীত

সংগঠনকে শক্তিশালী করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার কারণে একটি স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত অপপ্রচারের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন ‘বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন’ (বিআরএসএ)-এর মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ।

শনিবার (২১ নভেম্বর) সংগঠনের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ বলেন, বর্তমান কার্যনির্বাহী পরিষদের মেয়াদে নিবন্ধন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে একাধিক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির এই ধারাবাহিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে।
 
তিনি বলেন, সম্প্রতি কিছু অনলাইন পোর্টালে রাজধানীর ধানমণ্ডি, তেজগাঁও, আফতাবনগর, গুলশান ও নিকুঞ্জসহ বিভিন্ন এলাকায় তাঁর কোটি কোটি টাকা মূল্যের ২৯টি ফ্ল্যাট ও প্লট রয়েছে এবং সাব-রেজিস্ট্রারদের বদলি বাণিজ্যের মাধ্যমে দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ বলেন, আমার এনআইডি দিয়ে আপনারা সার্চ করে দেখুন, আমার কোন কোন এলাকায় ও কত সম্পদ রয়েছে। আমার বিরুদ্ধে যেসব মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই মনগড়া তথ্য দিয়ে একজন ব্যক্তির সম্মানহানি করা মোটেও গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, ব্যক্তিগত স্বার্থ কিংবা গোষ্ঠীগত বিরোধের জেরে সংগঠনের ভাবমূর্তি ও কার্যক্রমকে বিতর্কিত করা অনুচিত। সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। তাই অর্জনকে আড়াল করে অপপ্রচার না চালিয়ে তথ্যভিত্তিক মূল্যায়ন, গঠনমূলক সমালোচনা এবং সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নেওয়ার আহবান জানান বিআরএসএ মহাসচিব।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ