৪ অগ্রাহায়ণ ১৪৩৩ , বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬

৪-০ গোলে চ্যাম্পিয়ন কান্দাপাড়া

মাঠের ঘাটে Evergreen মাঠের ঘাট স্পোর্টিং ক্লাবের মেগা ফাইনাল অনুষ

মো.শহিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ, জামালপুর

প্রকাশ: ২১:১২,১৮ নভেম্বর ২০২৬

মাঠের ঘাটে Evergreen মাঠের ঘাট স্পোর্টিং ক্লাবের মেগা ফাইনাল অনুষ

ছবি: নিউজমিশন২৪

মাঠের ঘাটে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে Evergreen মাঠের ঘাট স্পোর্টিং ক্লাবের মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল খেলায় ডিগ্রির চর ফুটবল একাদশকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কান্দাপাড়া ফুটবল একাদশ।

খেলায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ চিশতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আবু তালেব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শরিফ উদ্দিন আকন্দ এবং পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান সাইদুর।

ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়রা দারুণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়ে ৪-০ গোলের বড় জয় তুলে নেয় কান্দাপাড়া ফুটবল একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কান্দাপাড়া ফুটবল একাদশের মো. ওয়াসিমকে ম্যান অব দ্য ম্যাচ এবং ডিগ্রির চর ফুটবল একাদশের খেলোয়াড় মো. শান্তকে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত করা হয়।

এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ